ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ভারী বর্ষণে পাহাড় ধসে পেকুয়ায় ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে মিনহাজ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমের ঝিরি এলাকার খলিফা মুড়ায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ স্থানীয় বাসিন্দা কলিম উল্লাহ ও রুবি আক্তারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর আলম জানান, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এ সময় মিনহাজ মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।’ পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনায় মাইকিংয়ের মাধ্যমে টইটং, শিলখালী ও বারবাকিয়া ইউনিয়নের পাহাড়ের চূড়া, ঢাল, পাদদেশ এবং পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী সবাইকে দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা সবাইকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান না করার আহ্বান জানিয়েছেন। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ধসের আশঙ্কাও এখনো রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে স্ত্রীকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ, গা ঢাকা দিয়েছেন স্বামী

ভারী বর্ষণে পাহাড় ধসে পেকুয়ায় ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬