ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা-বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ফতেহপুর ইউনিয়নের দাওয়া অনন্তপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুরুল আমিন (৬০), তাঁর স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং তাঁদের ছেলে ফরহাদ মিয়া (৩০)। স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, বিকেল ৫টার দিকে ফরহাদ মিয়া নিজ বাড়ির দোকানে মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

ছেলেকে বাঁচাতে মা ফাতেমা আক্তার এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। একইভাবে তাদের বাঁচাতে ছুটে আসেন বাবা নুরুল আমিন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসার পর এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতার পাঁচ মাস: তৃণমূল ও কেন্দ্রে বিএনপির সাংগঠনিক জড়তা কাটাতে কাউন্সিলের অপেক্ষা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা-বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬