ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

রাজাপুরে মাদক কারবারের প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হামলা, আহত ৩

ঝালকাঠির রাজাপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাতুতিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজিবসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার লেবুবুনিয়া বাজারে দেশি অস্ত্র নিয়ে এই অতর্কিত হামলা চালানো হয়। হামলায় সজিবের বড় ভাই বাবুল এবং কাইফ নামে আরও একজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লেবুবুনিয়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সজিব ও স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ জানালে অভিযুক্তদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরই ১০-১২ জনের একটি সশস্ত্র দল সজিবদের ওপর হামলা চালায়। গুরুতর আহত সজিবকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে অভিযুক্ত পক্ষ মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে ব্যবসায়িক দ্বন্দ্ব হিসেবে দাবি করেছে। রাজাপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তারা মৌখিকভাবে জেনেছেন এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতার পাঁচ মাস: তৃণমূল ও কেন্দ্রে বিএনপির সাংগঠনিক জড়তা কাটাতে কাউন্সিলের অপেক্ষা

রাজাপুরে মাদক কারবারের প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হামলা, আহত ৩

আপডেট সময় : ০৯:৫০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬