ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে জনবল সংকট ও চিকিৎসকদের বদলি নিয়ে এমপি বুলবুলের উদ্বেগ

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি বুলবুল জানান, জেলার প্রধান এই হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবলের গুরুতর ঘাটতি রয়েছে। তিনি বলেন, “যে পরিমাণ চিকিৎসক ও স্টাফ প্রয়োজন, সে পরিমাণ নেই। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ চাইলেও রোগীদের সব ধরনের সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।”

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালকে ঘিরে জেলা ড্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত সুপারিশের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের কয়েকজন চিকিৎসককে বদলি করা হয়েছে। এর আগে সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হাসপাতালের চিকিৎসকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এমপি বুলবুল এই চিকিৎসক বদলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন।

সংসদ সদস্য হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান এবং জনবল সংকট নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন, যাতে সাধারণ মানুষ উন্নত চিকিৎসাসেবা পেতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৭তম বিসিএস ফল ঘিরে শেকৃবিতে উত্তেজনা: টানা দ্বিতীয় দিন ক্লাস-পরীক্ষা বর্জন

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে জনবল সংকট ও চিকিৎসকদের বদলি নিয়ে এমপি বুলবুলের উদ্বেগ

আপডেট সময় : ১০:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬