ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

বিশ্ব জনসংখ্যা দিবসের থিম সংয়ে কণ্ঠ দিলেন রাজীব ও লিজা

দেশের জনপ্রিয় রিয়ালিটি শো ‘ক্লোজআপ ওয়ান’ থেকে উঠে আসা দুই সংগীতশিল্পী রাজীব ও সানিয়া সুলতানা লিজা আবারও একসঙ্গে গান গাইলেন। ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ উপলক্ষে নির্মিত একটি বিশেষ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন এই জুটি। গত ২ জুলাই রাজধানীর রামপুরায় সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

দীপক কুমার সাহার কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। গানের মূল উপজীব্য বিষয় হলো নতুন প্রজন্মকে স্বাগত জানানো এবং নিরাপদ স্বাস্থ্যসেবার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। দীর্ঘদিনের পরিচিত এই সংগীত জুটি আবারও একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

গানটি প্রসঙ্গে লিজা বলেন, বিশেষ দিবসের এই গানটির কথা ও সুরের মধ্যে চমৎকার এক সমন্বয় রয়েছে। ফোয়াদ নাসের বাবু স্যারের সুরে কাজ করা সবসময়ই আনন্দের। রাজীব ভাইয়ের সাথে আমার গায়কি রসায়ন আগে থেকেই ভালো, আশা করছি শ্রোতাদের গানটি পছন্দ হবে। রাজীবও গানটি নিয়ে তার ইতিবাচক প্রত্যাশার কথা জানান।

জানা গেছে, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গানটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে। বর্তমানে এই দুই শিল্পীই স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। লিজা সম্প্রতি চট্টগ্রামে একটি শো শেষ করেছেন এবং রাজীবও নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অচলাবস্থা কাটাতে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক কমিটি গঠন, বিলুপ্ত ট্রাস্টি বোর্ড

বিশ্ব জনসংখ্যা দিবসের থিম সংয়ে কণ্ঠ দিলেন রাজীব ও লিজা

আপডেট সময় : ১০:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬