ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ ভবনের সামনে ১১ দলের মানববন্ধন

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের ন্যাম ভবনের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হবে।

মানববন্ধনে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধারা অংশ নেবেন বলে জানা গেছে। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই মানববন্ধন আয়োজনের মূল উদ্দেশ্য হলো উল্লেখিত দাবিগুলো সরকারের দৃষ্টিগোচর করা এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অচলাবস্থা কাটাতে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক কমিটি গঠন, বিলুপ্ত ট্রাস্টি বোর্ড

সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ ভবনের সামনে ১১ দলের মানববন্ধন

আপডেট সময় : ১০:২০:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬