ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটের কারণে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। ৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ অর্থাৎ ৯৪ জন রোগী ভর্তি রয়েছেন। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে।
ঋতু পরিবর্তনের কারণে এলাকায় ডায়রিয়া, শ্বাসকষ্ট ও জ্বরের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। সীমিত জনবল ও লজিস্টিক সাপোর্ট দিয়ে এত বিশাল সংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে তারা সাধ্যমতো চেষ্টা করলেও শয্যা সংকটের কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রিপোর্টারের নাম 
























