ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ঢাকায় সেমিনারে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান প্রতিনিধি মুখোমুখি

কাশ্মীর নিয়ে আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে এই ঘটনা ভারত-পাকিস্তান সীমান্তে নয়, বরং বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি সেমিনারে ঘটেছে। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘রিবিল্ডিং ট্রাস্ট, রিনিউইং রিজিওনাল ইন্টিগ্রেশন: পাথওয়েজ ফর রিভাইটালাইজিং সার্ক’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

সেমিনারে বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উপদেষ্টা এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়া স্টাডিজের বিশিষ্ট ভিজিটিং রিসার্চ ফেলো রাষ্ট্রদূত তারিক এ করিম দক্ষিণ এশিয়ার একটি মানচিত্র উপস্থাপন করছিলেন। মানচিত্রটি প্রদর্শনের সময় হঠাৎ সেমিনারে উপস্থিত ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক ও তথ্য) পূজা কুমারী ঝা প্রতিবাদ জানান। তিনি বলেন, মানচিত্রে ভারতের যে অংশ দেখানো হয়েছে, তা সঠিক নয়। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তাই উপস্থাপিত মানচিত্রটি সঠিক নয় বলে তিনি মনে করেন।

এ সময় রাষ্ট্রদূত তারিক এ করিম মানচিত্রটি কেবল উপস্থাপনার সুবিধার্থে ব্যবহার করা হয়েছে এবং এটি প্রকৃত সীমারেখা নির্দেশ করে না বলে ব্যাখ্যা দেন। কিন্তু পূজা কুমারী ঝা জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীরকে তারা ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন এবং এখানে সেটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এ কথা শোনার পর রাষ্ট্রদূত তারিক এ করিম পূজার পরিচয় জানতে চান। তিনি নিজেকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব পরিচয় দিলে রাষ্ট্রদূত বলেন, ‘আপনার উপস্থাপিত বিষয়টি নথিভুক্ত করা হলো।’ এরপর সেমিনারে উপস্থিত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফও এই ইস্যুতে বক্তব্য রাখতে চাইলে রাষ্ট্রদূত তাকে সেমিনার শেষে কথা বলার সুযোগ দেবেন বলে জানান। তবে সেমিনার শেষে এ নিয়ে আর কোনো আলোচনা হয়নি। এই ঘটনার কিছুক্ষণ পরেই পূজা কুমারী ঝা সেমিনার শেষ হওয়ার আগেই সেখান থেকে চলে যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৭তম বিসিএস ফল ঘিরে শেকৃবিতে উত্তেজনা: টানা দ্বিতীয় দিন ক্লাস-পরীক্ষা বর্জন

ঢাকায় সেমিনারে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান প্রতিনিধি মুখোমুখি

আপডেট সময় : ১০:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬