ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

গাজার শাসনভার ছাড়ছে হামাস, দায়িত্ব নিচ্ছে টেকনোক্র্যাট কমিটি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ ২০ বছরের শাসনের অবসান ঘটিয়ে নিজেদের নির্বাহী সংস্থা ‘গভর্নমেন্ট ফলো-আপ কমিটি’ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামাস। এই পদক্ষেপের ফলে বিভিন্ন ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি নির্দলীয় টেকনোক্র্যাট বা বিশেষজ্ঞ কমিটির কাছে গাজার প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের পথ প্রশস্ত হলো। হামাস কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই প্রশাসনিক ব্যবস্থা গাজা পুনর্গঠন ও মানবিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) গঠিত হয়েছে। এই কমিটিতে ফিলিস্তিনের বিভিন্ন খাতের ১৫ জন বিশেষজ্ঞ সদস্য রয়েছেন, যারা যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করবেন। এনসিএজি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত একজন সমন্বয়কারী বর্তমান কার্যক্রম তদারকি করবেন। এর আগে গত অক্টোবরে মার্কিন প্রস্তাবিত এই টেকনোক্র্যাট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছিল হামাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

গাজার শাসনভার ছাড়ছে হামাস, দায়িত্ব নিচ্ছে টেকনোক্র্যাট কমিটি

আপডেট সময় : ০৫:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬