কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহাসিক ইলিয়টগঞ্জ বাজারের অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে কালাডুমুর নদ। প্লাস্টিক, পলিথিন এবং বাজারের যাবতীয় আবর্জনা সরাসরি নদীতে ফেলায় নদীর স্বাভাবিক প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। একসময়ের স্বচ্ছ পানির এই নদ এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, যার ফলে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ এবং হুমকির মুখে পড়ছে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য।
প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ এই নদের পানির ওপর ভিত্তি করে দাউদকান্দি, চান্দিনা ও মুরাদনগরসহ বেশ কয়েকটি উপজেলার প্রায় ৫০ হাজার বিঘা জমিতে বোরো চাষ করা হয়। বর্তমানে নদী ভরাট ও পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ায় কৃষিকাজে চরম ব্যাঘাত ঘটছে। স্থানীয় মৎস্যজীবীরা জানান, নদীতে বর্জ্যের স্তূপ জমে যাওয়ায় মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে, যার ফলে তাদের জীবন-জীবিকা এখন সংকটাপন্ন। এলাকাবাসী ও পরিবেশবাদীরা এই প্রাচীন নদটিকে রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























