ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

শিপ রিসাইক্লিং শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

দেশের জাহাজভাঙা শিল্পকে সম্পূর্ণ পরিবেশবান্ধব ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবুল মুক্তাদির। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশের শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলোকে পর্যায়ক্রমে গ্রিন সার্টিফিকেশনের আওতায় আনা সরকারের প্রধান লক্ষ্য, যাতে বিশ্ববাজারে দেশের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতার সক্ষমতা আরও বৃদ্ধি পায়।

বিএসবিআরএ নেতাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন যে, একসময় শ্রমিক নিরাপত্তা ও পরিবেশগত কারণে এই শিল্পটি আন্তর্জাতিক মহলে সমালোচিত হলেও বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহারে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশের কয়েকটি ইয়ার্ড ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করেছে। একসময় বিশ্ববাজারের প্রায় ৪৫ শতাংশ জাহাজ বাংলাদেশে ভাঙা হতো। সেই শীর্ষস্থান পুনরুদ্ধারে সরকার হংকং ও বাসেল কনভেনশনের মতো আন্তর্জাতিক চুক্তিগুলো পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

শিপ রিসাইক্লিং শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৫:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬