ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে চীনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রশান্ত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায় একটি পারমাণবিক সাবমেরিন থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পিপলস লিবারেশন আর্মি নেভির একটি সাবমেরিন থেকে উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। বেইজিংয়ের এই সামরিক সক্ষমতার প্রদর্শনীকে ওই অঞ্চলে তাদের ক্রমবর্ধমান প্রভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আধিপত্য বজায় রয়েছে।

চীনের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরীক্ষাটি তাদের নিয়মিত বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ এবং সংশ্লিষ্ট দেশগুলোকে এ বিষয়ে আগেই অবহিত করা হয়েছিল। তবে জাপানসহ এই অঞ্চলের কয়েকটি দেশ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র সমালোচনা করেছে। জাপানি কর্তৃপক্ষের দাবি, তারা বেইজিংকে এই পরীক্ষা না চালানোর জন্য অনুরোধ করেছিল। পেন্টাগনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চীন অত্যন্ত দ্রুতগতিতে তাদের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করছে এবং ২০৩০ সালের মধ্যে দেশটির পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে চীনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আপডেট সময় : ০৫:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬