রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ভাঙচুর চালানোর অভিযোগে দায়ের করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।
২০২৩ সালের ৪ এপ্রিল সংঘটিত ওই অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় কামাল হোসেন রিপন নামক এক ব্যক্তি বাদী হয়ে শাহবাগ থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক অনুসন্ধানে এই ঘটনার সঙ্গে সাবেক এমপির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 





















