ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ময়মনসিংহে বাবাকে কুপিয়ে হত্যার পর মেয়ের ফোনে খুনিদের কল

ময়মনসিংহের গৌরীপুরে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হত্যার পর নিহতের ছিনতাই হওয়া মোবাইল ফোন থেকে তার মেয়ের কাছে কল করে খুনিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চন্দ্রপাড়া সড়কে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজনু মুন্সি রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত।

নিহতের মেয়ে মাহিয়া আক্তার বৃষ্টি জানান, তার বাবার ফোন থেকেই ঘাতকদের একজন তাকে কল দেয়। ফোনে তাকে বলা হয়, “তোর বাবাকে মারতে চাইনি, কয়েকজন বেশি আঘাত করায় সে মারা গেছে।” এই বলেই খুনিরা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

ময়মনসিংহে বাবাকে কুপিয়ে হত্যার পর মেয়ের ফোনে খুনিদের কল

আপডেট সময় : ০৫:১৯:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬