ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

কুয়াকাটায় ধরা পড়ল বিরল কালো পোয়া, বিক্রি হলো ৫০ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি বিশালাকার কালো পোয়া মাছ। প্রায় আট কেজি ওজনের এই মাছটি রবিবার সকালে আলীপুর মৎস্য বন্দরে নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে জাল ফেলেন জেলে আব্দুর রহিম মাঝি। তার জালে এই মূল্যবান মাছটি ধরা পড়লে তিনি সেটি বিক্রির জন্য বন্দরে নিয়ে আসেন। পরে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মুসা কেজিপ্রতি ৬ হাজার ২৫০ টাকা দরে মাছটি কিনে নেন। তিনি জানান, এই মাছের বায়ুথলি অত্যন্ত মূল্যবান হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর বিশেষ চাহিদা রয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, স্থানীয়ভাবে ‘সাগরের কালো সোনা’ হিসেবে পরিচিত এই মাছ সাধারণত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া অত্যন্ত ইতিবাচক খবর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানি নেতাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ইসরায়েলের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

কুয়াকাটায় ধরা পড়ল বিরল কালো পোয়া, বিক্রি হলো ৫০ হাজার টাকায়

আপডেট সময় : ১২:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬