ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪০

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার চরপ্রসন্নদী ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসেরই সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আওরঙ্গজেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৬ টাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি, পদ ২৮০টি

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪০

আপডেট সময় : ১১:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬