ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সিসি

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে না দেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

সম্প্রতি এক ভাষণে সিসি বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি সর্বাত্মক এবং ন্যায্য শান্তিচুক্তিই এই অঞ্চলের দীর্ঘমেয়াদী সংকটের একমাত্র সমাধান। ১৯৭৯ সালে ইসরাইলের সঙ্গে প্রথম আরব দেশ হিসেবে শান্তিচুক্তি করা মিসরের প্রেসিডেন্ট মনে করেন, জবরদখল ও আগ্রাসন বন্ধ না হলে জনগণের পর্যায়ে সম্পর্কের উন্নয়ন ঘটবে না।

গাজায় চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানান। সিসি অভিযোগ করেন যে, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরাইলি হামলায় বহু ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, কেবল ন্যায্য শান্তিই এই অঞ্চলের মানুষের জন্য সমৃদ্ধি ও স্থিতিশীলতা বয়ে আনতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের ডাক

ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সিসি

আপডেট সময় : ০৫:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬