ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নওগাঁয় ড্রেন নিয়ে বিরোধে চাচাকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, ভাতিজাসহ আটক ৩

নওগাঁর মহাদেবপুরে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাতে আব্দুল জব্বার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার ওই গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে তিনজনকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল জব্বারের সঙ্গে তার ভাই আব্দুল হাইয়ের ছেলে চপল ও অন্যান্য শরিকদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার বৃষ্টির পর বাড়ির পাশ দিয়ে পানি চলাচলের নালা তৈরি করা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত চপল উত্তেজিত হয়ে তার বৃদ্ধ চাচাকে শূন্যে তুলে আছাড় মারলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চপলসহ তিনজনকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের বদরগঞ্জে ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু

নওগাঁয় ড্রেন নিয়ে বিরোধে চাচাকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, ভাতিজাসহ আটক ৩

আপডেট সময় : ১১:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬