বিশ্বজুড়ে যখন পপ তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রেভিস কেলসির বিয়ের গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই এই তারকা জুটি এক বিশাল অঙ্কের অনুদান দিয়ে আলোচনায় এসেছেন। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাতব্য সংস্থায় মোট ২ কোটি ৬০ লাখ ডলার দান করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকারও বেশি। এই অর্থ সুইফট এবং কেলসির জীবনের সাথে জড়িত বিভিন্ন শহরের ২০টি দাতব্য প্রতিষ্ঠানের কল্যাণে ব্যয় করা হবে।
সুইফটের ক্যারিয়ারের শুরুর শহর ন্যাশভিল, কেলসির ফুটবল দল চিফসের শহর কানসাস সিটি এবং তাদের সম্ভাব্য বিয়ের ভেন্যু নিউইয়র্কের বিভিন্ন খাদ্য ব্যাংক ও শিক্ষা বিষয়ক সংস্থায় এই অর্থ প্রদান করা হয়েছে। যদিও এই বিশাল অনুদানের ঘোষণায় তাদের বিয়ের বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি, তবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা একে বিশেষ মুহূর্তের উদযাপন হিসেবেই দেখছেন। এর আগেও টেইলর সুইফট তার ‘ইরাস ট্যুর’ শেষে কর্মীদের বড় অঙ্কের বোনাস দিয়ে নিজের উদারতার পরিচয় দিয়েছিলেন।
এদিকে, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে একটি বিশেষ অনুষ্ঠানের অনুমতি পাওয়ার খবর চাউর হওয়ার পর থেকেই এই জুটির বিয়ের জল্পনা আরও জোরালো হয়েছে। জানা গেছে, সেখানে প্রায় ১০০ জন অতিথির উপস্থিতিতে একটি প্রাক-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। ইতোমধ্যে এড শিরান ও সাবরিনা কার্পেন্টারের মতো তারকারা নিউইয়র্কে পৌঁছেছেন, যা এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
রিপোর্টারের নাম 

























