ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ক্যানসার আক্রান্ত তরুণ ক্রিকেটার হৃদয়ের চিকিৎসায় ৫ লাখ টাকা দিল বিসিবি

চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলের উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাণঘাতী রক্তের ক্যানসার বা অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়ায় (এএমএল) আক্রান্ত এই ক্রিকেটারের উন্নত চিকিৎসার জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে সংস্থাটি।

বুধবার মিরপুর বিসিবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক হৃদয়ের বাবার হাতে এই অনুদানের চেক তুলে দেন। চেক হস্তান্তরকালে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের বয়সভিত্তিক ক্রিকেটে অত্যন্ত সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে পরিচিত মেহেদী হাসান হৃদয় সম্প্রতি এই মরণব্যাধিতে আক্রান্ত হন। তার চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের জন্য দুঃসাধ্য হয়ে পড়ায় বিসিবি এই সহায়তার হাত বাড়িয়ে দেয়। বিসিবির এই উদ্যোগ তরুণ এই ক্রিকেটারের সুস্থ হয়ে মাঠে ফেরার লড়াইয়ে বড় অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দেকে সমীহ করছেন স্কালোনি, মায়ামির আবহাওয়া নিয়ে উদ্বেগ

ক্যানসার আক্রান্ত তরুণ ক্রিকেটার হৃদয়ের চিকিৎসায় ৫ লাখ টাকা দিল বিসিবি

আপডেট সময় : ১০:৩৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬