ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইরানে নিহত খামেনির জানাজায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে সে দেশে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইরানে পৌঁছে তিনি বলেন, ‘ইরান তার দ্বিতীয় বাড়ি।’

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, শনিবার থেকে শুরু হওয়া খামেনির জানাজায় ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

পাকিস্তানে কোটি কোটি শিয়া মুসলিম বাস করেন, যারা দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ। তাদের অনেকেই খামেনিকে নিজেদের আধ্যাত্মিক নেতা হিসেবে মনে করেন। তার হত্যার পর পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়, যেখানে অন্তত ২৩ জন নিহত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে স্কুলশিক্ষককে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দিল সন্ত্রাসীরা

ইরানে নিহত খামেনির জানাজায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ

আপডেট সময় : ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬