সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যাওয়া পর্যটক ডাক্তার সুব্রত সাহা বিকাশের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে ধলাই নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশটি উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে।
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় ডুবুরিরা নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা চালিয়ে যান, কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ধলাই নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়। উল্লেখ্য, সুব্রত সাহা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সিলেটে ভ্রমণে এসেছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানিয়েছেন, সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























