ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বরিশালের আগৈলঝাড়ায় যুবককে ডেকে নিয়ে হত্যা: জমি বিরোধের জেরে দুই গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে জহিরুল শিকদার (৩৯) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত জহিরুল ওই এলাকার আব্দুর রশিদ শিকদারের ছেলে। বুধবার দিবাগত রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী মনি বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারভুক্ত চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জহিরুল শিকদারের সঙ্গে একই এলাকার আনিচ শিকদারের ছেলে সিন্টু শিকদার, শান্ত শিকদার এবং জাহাঙ্গীর শিকদারের ছেলে জুয়েল শিকদার গংদের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বুধবার বেলা ১১টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষও হয়েছিল। এর রেশ ধরেই বুধবার দিবাগত রাতে জহিরুল শিকদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।

নিহতের বড় ভাই এনামুল শিকদার অভিযোগ করেন, আসামিরা রাতে তাঁর ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে রাস্তার ওপর ফেলে রেখে যায়। নিহতের স্ত্রী মনি বেগমও একই অভিযোগ করে হত্যাকারীদের ফাঁসি দাবি করেছেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, নিহতের স্ত্রী মনি বেগম বাদী হয়ে চারজনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি ছোট বাশাইল গ্রামের আনিচ শিকদারের ছেলে শান্ত শিকদার (২২) এবং মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদারকে (৫৮) গ্রেপ্তার করেছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

পাকুন্দিয়ায় কৃষকদল নেতার মরদেহ উত্তোলন: মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের নির্দেশ

বরিশালের আগৈলঝাড়ায় যুবককে ডেকে নিয়ে হত্যা: জমি বিরোধের জেরে দুই গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬