ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বাগেরহাটে বিপুল ইয়াবাসহ ২৬ মামলার আসামি আটক, গ্রেপ্তার ৪

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ ২৬ মামলার এক কুখ্যাত আসামিসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মোঃ নাছের রিকাপদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোর রাতে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মনির শেখ (৪৭), মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিমকে (২০) গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উল্লিখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃত মনির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ মোট ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে এবং একটি মামলা বিচারাধীন রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত সাত দিনে মোট ৪০ জন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

পাকুন্দিয়ায় কৃষকদল নেতার মরদেহ উত্তোলন: মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের নির্দেশ

বাগেরহাটে বিপুল ইয়াবাসহ ২৬ মামলার আসামি আটক, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৭:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬