ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইনফিনিটির ‘ওয়ার্ল্ডকাপ ধামাকা’: আইফোন ১৭ প্রো ম্যাক্সসহ মেগা পুরস্কার জিতলেন চার গ্রাহক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ইনফিনিটি মেগা মল আয়োজিত ‘ওয়ার্ল্ডকাপ ধামাকা শপ অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের ভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দিতে এই ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া ফেলেছে।

প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক লাইভের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় প্রথম সপ্তাহের চারজন সৌভাগ্যবান বিজয়ীর নাম প্রকাশ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স জিতেছেন অন্বেষা দাস। দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি প্রিমিয়াম ল্যাপটপ লাভ করেছেন নাহিন খান। এছাড়া, তাকওয়া জিতেছেন একটি ট্যাবলেট এবং রাজু আহমেদ পেয়েছেন একটি এক্সক্লুসিভ গিফট কার্ড।

গত ২১ জুন থেকে শুরু হওয়া এই আকর্ষণীয় অফারটি দেশজুড়ে ফুটবলপ্রেমী ও ইনফিনিটি মেগা মলের ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। যেকোনো ইনফিনিটি মেগা মলের আউটলেট থেকে মাত্র ৩ হাজার টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটা করে গ্রাহকরা একটি কুপন পাচ্ছেন, যার মাধ্যমে তারা সরাসরি এই লাকি ড্রতে অংশ নিতে পারছেন। ক্যাম্পেইনটি ২০ জুলাই ২০২৬ (বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত) পর্যন্ত চলবে।

ইনফিনিটি মেগা মল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ মানেই এক ভিন্ন আবেগ, উত্তেজনা ও উদযাপন। গ্রাহকদের সেই উদযাপনে নতুন মাত্রা যোগ করতেই তাদের এই বিশেষ আয়োজন। তারা প্রথম সপ্তাহের বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা কেনাকাটার পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ উপভোগ করবেন এবং এবারের বিশ্বকাপের আনন্দকে আরও স্মরণীয় করে তুলবেন।

দেশব্যাপী ইনফিনিটি মেগা মলের সকল আউটলেটে চলমান এই ক্যাম্পেইনে অংশ নিয়ে যেকোনো ক্রেতাই পরবর্তী সপ্তাহগুলোর সৌভাগ্যবান বিজয়ী হওয়ার সুযোগ পাবেন। ক্যাম্পেইন-সংক্রান্ত বিস্তারিত তথ্য, পরবর্তী লাকি ড্রয়ের সময়সূচি এবং প্রতি সপ্তাহের বিজয়ীদের নাম জানতে ইনফিনিটি মেগা মলের অফিশিয়াল ফেসবুক পেজ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান’ শহীদদের স্মরণে সরকারি উদাসীনতা দুঃখজনক: জামায়াত নেতা

ইনফিনিটির ‘ওয়ার্ল্ডকাপ ধামাকা’: আইফোন ১৭ প্রো ম্যাক্সসহ মেগা পুরস্কার জিতলেন চার গ্রাহক

আপডেট সময় : ০৪:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬