ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ই-ভ্যাট সিস্টেমে বড় পরিবর্তন: শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত সেবা বন্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের জন্য শুক্রবার (৩ জুলাই) বেলা ৫টা পর্যন্ত সার্ভার ডাউন থাকবে। এ সময়ে সিস্টেমে কোনো ধরনের তথ্য আপলোড করা যাবে না বলে জানিয়েছে এনবিআর। বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনবিআরের ই-ভ্যাট ইউনিট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম শুরু হয়েছে এবং শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রযুক্তিগত পরিবর্তনের কাজ সম্পন্ন করার জন্য ই-ভ্যাট সিস্টেমের সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে।

সিস্টেম আপগ্রেডেশনের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে— মূসক-৯.১ ফরমের উন্নয়ন, ধারা ২০(২)-এর অধীনে ‘রিভার্স চার্জ’ ইনপুট করার জন্য নোট ১৫-এ নতুন অপশন যোগ, বিওই ডেটার নাম পরিবর্তন করে ‘ইনপুট এগেইনস্ট বিল অব এন্ট্রি’ করা এবং সিস্টেমের নাম আইভ্যাট থেকে ইভ্যাটে রূপান্তর।

এছাড়াও, ডিডিও ফাংশন এবং মাস্টার ডাটা লিস্ট ফাংশন উন্নত করা হচ্ছে, যার মধ্যে ভ্যাট অফিসের নতুন অধিক্ষেত্র ম্যাপিং এবং ইস্যু ও এক্সপায়ার ডেট-সংক্রান্ত সার্চ ক্রাইটেরিয়া আপডেট অন্তর্ভুক্ত। যারা এপিএলের মাধ্যমে রিটার্ন দাখিল করেন, তাদের জন্য রিটার্ন সাবমিশন এপিএল এবং ভ্যাট সফটওয়্যারের বিওই ডেটা প্রসেসিং-সংক্রান্ত এপিএলও উন্নত করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করে আলোচনায় অভিনেত্রী শাওন

ই-ভ্যাট সিস্টেমে বড় পরিবর্তন: শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত সেবা বন্ধ

আপডেট সময় : ০৩:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬