ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বন্ধ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং ইসকন নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন করেছে ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদ।
বুধবার দুপুর ১২টায় উপজেলার জাউয়া বাজারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-উলামা, মুসল্লি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুস সোবহান। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইদ আহমেদ।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, হত্যা ও নিপীড়ন বন্ধ করতে হবে। একই সঙ্গে মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর বন্ধ এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধেরও দাবি জানান। এছাড়া মানববন্ধন থেকে ইসকনকে একটি হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে উল্লেখ করে সেটি নিষিদ্ধ করার দাবি উত্থাপন করা হয়। বক্তারা আরও বলেন, মাওলানা হাফিজ নাঈমের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় বাতিল এবং আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহার করা উচিত।
রিপোর্টারের নাম 

























