ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

রোনালদো-মদ্রিচ ম্যাচের টিকিট ২৬ লাখ টাকা!

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মহারণ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচকে বিশ্বকাপে শেষবারের মতো দেখার সম্ভাবনায় ম্যাচটির কিছু টিকিটের পুনর্বিক্রয় মূল্য পৌঁছে গেছে ৩০ হাজার কানাডিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ টাকা।

কানাডার টরোন্টো স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। টেলিভিশন নেটওয়ার্ক সিটিভি নিউজ জানিয়েছে, পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগ্যাক-এ কিছু আসনের দাম ৩০ হাজার কানাডিয়ান ডলারেরও বেশি। এছাড়া সিটগ্যাক ও স্টাবহাব-এ আরও অনেক টিকিট কয়েক হাজার ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে।

এমনকি সবচেয়ে কম দামের একক টিকিটের মূল্যও ছিল ২ হাজার ৬০০ মার্কিন ডলারের বেশি। অথচ ২০২৫ সালে ফিফা আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করলে একই ম্যাচের টিকিটের দাম ছিল ৩৩৫ থেকে ৮৭৫ ডলারের মধ্যে।

টরোন্টোতে বিপুলসংখ্যক পর্তুগিজ ও ক্রোয়েশীয় বংশোদ্ভূত মানুষের বসবাসও টিকিটের চাহিদা বাড়িয়ে দিয়েছে। বৃহত্তর টরোন্টো এলাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার পর্তুগিজ এবং ৩৫ হাজার ক্রোয়েশীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন। ফলে স্থানীয় সমর্থকদের আগ্রহও এই ম্যাচকে ঘিরে তুঙ্গে।

ম্যাচটির আবেগঘন গুরুত্বও টিকিটের মূল্য বৃদ্ধির অন্যতম কারণ। কারণ, এই ম্যাচে হেরে গেলে এটি হতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদো বা লুকা মদ্রিচের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ। জয়ী দল এগিয়ে যাবে শেষ ষোলোতে, আর পরাজিত দল বিদায় নেবে বিশ্বকাপ থেকে।

উল্লেখযোগ্য বিষয় হলো, টরোন্টো যে অন্টারিও প্রদেশে অবস্থিত, সেখানে সম্প্রতি মূল দামের চেয়ে বেশি দামে টিকিট পুনর্বিক্রয় নিষিদ্ধ করে আইন করা হয়েছে। তবে পুনর্বিক্রয় প্ল্যাটফর্মগুলোর দাবি, বিক্রেতারা টিকিট কত দামে কিনেছিলেন তা যাচাই করা কঠিন হওয়ায় আইনটি বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, কোরআনেই হোক শৈশবের শুরু

রোনালদো-মদ্রিচ ম্যাচের টিকিট ২৬ লাখ টাকা!

আপডেট সময় : ০৭:২১:০০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬