ইসলামের বিজয় ও সর্বত্র শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং কালেমার পতাকার ছায়াতলে মুসলিম জনতাকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দিনাজপুরে তৌহিদী জনতার ব্যানারে এক বিশাল মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) বিকেলে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার চক্ষু হাসপাতাল সংলগ্ন তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 

























