ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সফলতা কামনা বিরোধীদলীয় নেতার

আসন্ন এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই বার্তা দেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। ডা. শফিকুর রহমান সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যাতে তারা সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে জীবনের পরবর্তী সফলতার দ্বার উন্মোচনের সুযোগ পান।

পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং সুষ্ঠুভাবে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করার জন্য অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি তিনি বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের দ্বার প্রশস্ত করার লক্ষ্যে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কর্তব্যরত শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য কর্মকর্তা ও দেশবাসীর আন্তরিক সহযোগিতা অপরিহার্য।

জামায়াত আমির পরীক্ষার্থীদের প্রতি অনুমোদিত উপকরণ সঙ্গে নেওয়া নিশ্চিত করতে সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে যানজটপূর্ণ শহর ও নগরে যথাসময়ে পরীক্ষার হলে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়া, উপযুক্ত যানবাহন ব্যবহার করা এবং বৈরী আবহাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দেন। তিনি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বিশেষ প্রস্তুতি নিতে এবং জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হ্যালান্ড-বিস্ফোরণ: নকআউটে নরওয়ে, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সফলতা কামনা বিরোধীদলীয় নেতার

আপডেট সময় : ১০:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬