ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১১৮ জন; মোট মৃত্যু ৭১৯

সারাদেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৫১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এতে মোট নতুন হাম রোগী পাওয়া গেছে এক হাজার ১১৮ জন।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত সরকারি হিসেবে হাম ও হামের উপসর্গে মোট ৭১৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন এবং হামের উপসর্গে ৬২৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৩ হাজার ৪২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ২ হাজার ২৮ জন। নিশ্চিত হামের রোগী ১২ হাজার ১৩২ জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ হাজার ৫০৯ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৮৮২ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া শিশুটি সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০৭ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে, যার মধ্যে ১০৩ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া, চট্টগ্রামে ২০০ জন, বরিশালে ১২২ জন এবং সিলেটে ৬৯ জন শিশুর হামে উপসর্গের রোগী পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল ডিএমপির অধীনে, নতুন উপশহরে আসছে সুবিশাল পুলিশি কাঠামো: আইজিপি

দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১১৮ জন; মোট মৃত্যু ৭১৯

আপডেট সময় : ০৮:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬