ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়াতে ৩ মাস সময় দিল কেন্দ্রীয় ব্যাংক, কঠোর শর্ত আরোপ

দেশের সংকটাপন্ন চারটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) তাদের আর্থিক অবস্থা পুনরুদ্ধারের জন্য তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নতুন মূলধন সংগ্রহ, প্রয়োজনীয় তারল্য নিশ্চিতকরণ এবং আমানতকারীদের অর্থ পরিশোধে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রেজল্যুশন বা অবসায়ন কার্যক্রম শুরু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যে চারটি প্রতিষ্ঠানকে এই সময়সীমা দেওয়া হয়েছে, সেগুলো হলো— প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ধারা ১৫ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অকার্যকর অবস্থা থেকে প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে শর্তসাপেক্ষে এই তিন মাস সময় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের দেওয়া অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে আশু সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ হিসেবেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের শর্তানুযায়ী, আগামী তিন মাসের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ারহোল্ডারদের মাধ্যমে নতুন মূলধন সংগ্রহ এবং প্রয়োজনীয় তারল্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, নিজস্ব সম্পদ বিক্রি, বকেয়া ঋণ আদায় এবং খেলাপি ঋণ পুনঃতফসিল বা সমঝোতার মাধ্যমে শ্রেণিকৃত ঋণের হার নির্ধারিত পর্যায়ে নামিয়ে আনতে হবে।

এ ছাড়া সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের আমানতের দায় পরিশোধ নিশ্চিত করাও এই শর্তের অন্তর্ভুক্ত। পুনর্গঠনের পুরো প্রক্রিয়ায় আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা যায়, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে মোট নয়টি সংকটাপন্ন আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসব প্রতিষ্ঠানকে দুটি গ্রুপে ভাগ করে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হ্যালান্ড-বিস্ফোরণ: নকআউটে নরওয়ে, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড

সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়াতে ৩ মাস সময় দিল কেন্দ্রীয় ব্যাংক, কঠোর শর্ত আরোপ

আপডেট সময় : ১০:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬