ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বরিশালের ডিসি প্রত্যাহার: কোটি টাকা আত্মসাতের অভিযোগে নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত এলো। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মো. মামুন খন্দকারকে জনস্বার্থে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল হিসেবে পদায়ন করা হলো এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বরিশালের সাবেক জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। হিজলা-মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার অতিরিক্ত অস্থায়ী ভোট কক্ষ এবং ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র দেখিয়ে তিনি ৬২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অর্থ বৈধ করতে তিনি বিভিন্ন বিলের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছ থেকে বিল ভাউচার গ্রহণ করেন।

এছাড়াও রিটার্নিং অফিসারের কন্ট্রোল রুম, ফলাফল সংগ্রহ ও পরিবেশন, রিটার্নিং অফিসার ও তার দপ্তর, নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পর্যবেক্ষণ টিমসহ বিভিন্ন খাতে বরাদ্দকৃত ১৪ লাখেরও বেশি টাকার এক পয়সাও খরচ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এসব খাতের ভুয়া বিল ভাউচার করে তিনি নিজেই অর্থ আত্মসাৎ করেছেন বলে আলোচনা ছিল।

একইভাবে বরিশাল সদর উপজেলাসহ ১০টি উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচন পূর্ব অনিয়ম রোধে মোবাইল কোর্ট পরিচালনায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আপ্যায়ন বাবদ ৫৮ লাখ ৫০ হাজার টাকার পুরোটাই আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন তিনি। তবে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতিবাদের কারণে সামান্য অংশ ব্যয় করে নির্বাচন কমিশনের বরাদ্দকৃত অর্থের দুই তৃতীয়াংশ টাকা তিনি নিজেই আত্মসাৎ করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

এই বিষয়ে চাকরি হারানোর আশঙ্কায় কেউ প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি। অভিযোগ রয়েছে, তথ্য পাচারের সন্দেহে ইতিমধ্যে অনেককে অন্যত্র বদলি করা হয়েছে। সাবেক ডিসির বদলির খবরে জেলা প্রশাসনে স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হ্যালান্ড-বিস্ফোরণ: নকআউটে নরওয়ে, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড

বরিশালের ডিসি প্রত্যাহার: কোটি টাকা আত্মসাতের অভিযোগে নতুন ডিসি মামুন খন্দকার

আপডেট সময় : ১০:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬