ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা সালমান হুসাইনি নদভী আর নেই, বিরোধীদলীয় নেতার শোক

উপমহাদেশের প্রখ্যাত আলেম, বহু গ্রন্থপ্রণেতা এবং দারুল উলুম নদওয়াতুল উলামার দাওয়াহ ও শরিয়াহ অনুষদের সাবেক ডিন মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভী ৭২ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ভারতসহ সমগ্র উপমহাদেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে, যা ধর্মীয় ও একাডেমিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মাওলানা নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তেকালে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি।

ডা. শফিকুর রহমান তার বিবৃতিতে আরও উল্লেখ করেন, মাওলানা সালমান হুসাইনি নদভী (রহ.) ছিলেন সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সাহসী কণ্ঠস্বর। হাদিস গবেষণা, ইসলামি ধর্মতত্ত্ব ও দাওয়াহর ময়দানে তার অনন্য অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সারাজীবন সত্যের পক্ষে এবং মুসলিম উম্মাহর ঐক্য ও অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন করে গেছেন। দেশ-বিদেশের লাখ লাখ শিক্ষার্থী ও আলেমের জন্য তিনি ছিলেন এক আলোকবর্তিকা ও যোগ্য পথপ্রদর্শক। তার আকস্মিক বিদায় সমগ্র ইসলামি বিশ্বের জন্য, বিশেষ করে এ উপমহাদেশের ধর্মীয় ও একাডেমিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

বিরোধীদলীয় নেতা মহান আল্লাহর দরবারে মরহুমের সমস্ত দ্বীনি খিদমত কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করার জন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, ছাত্র ও অসংখ্য গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ তায়ালা যেন তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন, সেই প্রার্থনা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তারকা সন্ধানে চুমকি ও রিচি: রিয়েলিটি শো’র বিচারকের আসনে দুই অভিনেত্রী

প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা সালমান হুসাইনি নদভী আর নেই, বিরোধীদলীয় নেতার শোক

আপডেট সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬