ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু: জেনে নিন বিস্তারিত

২০২৭ সালে পবিত্র হজ পালনের ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যেই হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই আগ্রহী হজযাত্রীদের দ্রুত প্রাক-নিবন্ধন শেষ করার আহ্বান জানানো হয়েছে।

গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়। বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে হজের সময়সূচি তুলে দেন।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজের ভিসা প্রদান শুরু হবে। হজযাত্রী বহনের ফ্লাইট পরিচালনা শুরু হবে আগামী ৮ এপ্রিল থেকে। চাঁদ দেখা সাপেক্ষে, ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপাচার্যের আশ্বাসে আস্থা নেই, আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেরোবি কর্মকর্তারা

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু: জেনে নিন বিস্তারিত

আপডেট সময় : ০৯:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬