ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সততা ও স্বচ্ছতায় শীর্ষ পাঁচে যাওয়ার অঙ্গীকার: প্রিমিয়ার ব্যাংকের এজিএম

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে ঢাকার গলফ গার্ডেনে এই সভা সম্পন্ন হয়।

ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক শেখ মোর্শেদ জাহান (অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম। এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস সহ ব্যাংকের শেয়ারহোল্ডার, ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোম্পানি সচিব সভার নোটিশ উপস্থাপন করেন। এরপর চেয়ারম্যান ডা. আরিফুর রহমান শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে ব্যাংকের সার্বিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘অতীতের অনিয়মের অবসান ঘটিয়ে আমরা সততা ও স্বচ্ছতার পথে প্রিমিয়ার ব্যাংককে এগিয়ে নিচ্ছি। আমানতকারীদের স্বার্থ রক্ষা করে, পুনর্গঠন ও সুশাসনের মাধ্যমে ব্যাংককে দেশের শীর্ষ পাঁচে নিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার।’

ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ তার বক্তব্যে বলেন, ‘সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে আমরা আমানতকারীদের আস্থা এবং শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করে একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হচ্ছি।’

সভায় ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং অন্যান্য আলোচ্যসূচি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা মতামত প্রদান করেন এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

সততা ও স্বচ্ছতায় শীর্ষ পাঁচে যাওয়ার অঙ্গীকার: প্রিমিয়ার ব্যাংকের এজিএম

আপডেট সময় : ০৯:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬