ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ব্রাজিলের খেলা দেখতে না পেরে সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুর

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্রাজিলের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে না পেরে ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালিয়েছে স্থানীয়রা। সোমবার রাতে উপজেলার আনন্দপুর পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অফিসের আসবাবপত্র ও মূল্যবান যন্ত্রাংশসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রাজিল বনাম জাপানের ম্যাচ চলাকালীন ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় উত্তেজিত জনতা সাব-স্টেশনে হামলা চালায় এবং থাইগ্লাস ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে। এই ঘটনায় আনন্দপুর গ্রামের পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

দিরাই-শাল্লা পল্লী বিদ্যুতের এজিএম মো. গিয়াস উদ্দিন জানান, অনাকাঙ্ক্ষিত এই হামলায় অফিসের অনেক দামী জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

ব্রাজিলের খেলা দেখতে না পেরে সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুর

আপডেট সময় : ১১:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬