ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো ৩ হাজার ৩২৪ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হবে।

চলতি বছর এ নিয়ে মোট ৮৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দাম বহাল থাকবে। তবে গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি ও ভ্যাট আগের নিয়মেই কার্যকর হবে। বিশ্ববাজার ও স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে প্রায়ই স্বর্ণের দামের এই হ্রাস-বৃদ্ধি ঘটছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো ৩ হাজার ৩২৪ টাকা

আপডেট সময় : ১১:২৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬