ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বার কাউন্সিলে ১৫ সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা, অ্যাটর্নি জেনারেল চেয়ারম্যান

আইনজীবীদের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। নতুন এই কমিটির মেয়াদ আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করেছে।

কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনকে মনোনীত করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন- ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, আইনজীবী জসীম উদ্দীন সরকার, সিনিয়র আইনজীবী এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, আইনজীবী নাসির উদ্দিন অসীম, আইনজীবী সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, মোহাম্মদ শিশির মনির, চট্টগ্রামের আইনজীবী মো. নাজিম উদ্দিন চৌধুরী, বগুড়ার আইনজীবী আলী আসগর, ঢাকার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র আইনজীবী মাহফুজুর রহমান মিলন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

বার কাউন্সিলে ১৫ সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা, অ্যাটর্নি জেনারেল চেয়ারম্যান

আপডেট সময় : ০৯:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬