ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি ম্যাগাজিন সংযুক্ত পিস্তলসহ মো. নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার এনায়েতনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নাজির হোসেন মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতনগর এলাকায় অভিযান চালায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় একটি তেঁতুল গাছের শিকড়ের নিচে লুকানো অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সাথে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬