ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। মঙ্গলবার তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সম্প্রতি তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জিয়াউল হকের তত্ত্বাবধানে রয়েছেন। ডা. মনোয়ারুল কাদির হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

এ সময় ডা. বিটু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই প্রবীণ রাজনীতিবিদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, দেশের একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রীর অসুস্থতায় প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। ডা. বিটু অসুস্থ নেতার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

আপডেট সময় : ১০:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬