ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে বিস্ফোরণ ও আগুন, ৬ নাবিক দগ্ধ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফভি দেশ ফিশিং’ নামে একটি মাছ ধরার জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকায় এই দুর্ঘটনায় জাহাজের ৬ জন প্রকৌশলী ও নাবিক গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরে জাহাজটি সাম্পানঘাট এলাকায় অবস্থান করছিল। দুপুর পৌনে একটার দিকে হঠাৎ জাহাজের ইঞ্জিন রুমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আশপাশে থাকা অন্য জাহাজের কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দগ্ধদের মধ্যে ক্যাডেট ইঞ্জিনিয়ার, গ্রিজার ও উইঞ্চ অপারেটরসহ বিভিন্ন স্তরের কর্মীরা রয়েছেন।

সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইঞ্জিন রুমে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জাহাজের ক্যাপ্টেন বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে বিস্ফোরণ ও আগুন, ৬ নাবিক দগ্ধ

আপডেট সময় : ১১:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬