ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

‘মীমাংসিত বিষয় নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকার’: গোলাম পরওয়ার

অর্ধশতাব্দী আগের মীমাংসিত ইস্যু নিয়ে সরকারি দল বিএনপি জাতিকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, সরকারি দল ও সরকারের ওপর ‘ভূত চেপেছে’, যার কারণে তারা পুরনো বিষয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন মিয়া গোলাম পরওয়ার।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন তোলেন, “আমাদেরও অনেক প্রশ্ন আছে, তার জবাব দেন। আপনারা ক্ষমতায় এসে অখণ্ড পাকিস্তানের পক্ষের লোকদের রাষ্ট্রপতি, মন্ত্রী বানিয়েছিলেন কেন? ২০/২২ বছর দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় জোটের সঙ্গে রাজনীতি করেছেন কেন? মগবাজারে গোলাম আযমের বাসায় গিয়ে বিএনপি নেতারা ভোট পাওয়ার জন্য কেন ধর্না দিয়েছেন?”

পরওয়ার আরও বলেন, “এখন আপনারা মীমাংসিত ইস্যুতে প্রশ্ন তুলে আবার ফ্যাসিবাদের হাতে ক্ষমতা দিতে চান? আপনাদের সেই আশা পূরণ হবে না ইনশাআল্লাহ। যদি আপনাদের আশা পূরণ হতো—তাহলে জুলাই বিপ্লব পরবর্তী ইসলামী দলগুলোর জোয়ার, ছাত্রসংসদ নির্বাচনে এত বিজয় হতো না।” তিনি কটাক্ষ করে বলেন, “আসলে আমরা সঙ্গে থাকলে সঙ্গী, আর সঙ্গে না থাকলে জঙ্গী—তাই না।”

তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালের নির্বাচনে সরকার গঠন করতে না পারায় বিএনপিকে জামায়াত নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছিল। অথচ ক্ষমতায় এসে বিএনপি ক্যাম্পাসগুলোতে শিবিরকে মারধর ও হত্যা করে পুরস্কার দিয়েছিল। “তখন একাত্তর ইস্যু মনে ছিল না? এসব প্রশ্নের জবাব দিলে আপনাদের প্রশ্নের জবাব পেয়ে যাবেন। যুক্তি ও নৈতিকতা না থাকায় তারা পুরোনো কাসুন্দি ঘাটছেন,” বলেন তিনি। তিনি চরিত্র ও আদর্শ দিয়ে মোকাবিলা করার আহ্বান জানিয়ে বলেন, “পুরোনো গান আর মানুষ শুনতে চাই না।”

গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেও বিএনপি সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, তারা মৌলিক ১০টি বিষয়ে দেওয়া নোট অব ডিসেন্টের বিষয়গুলো বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে বিল আনতে চান। অথচ গণভোটে প্রায় ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়ে নোট অব ডিসেন্ট খারিজ করে দিয়েছে। তিনি মেজরিটির দাবিও সঠিক নয় জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের গুপ্ত বিএনপি নেতারা তাদের পক্ষে নির্বাচন করে দিয়েছেন, যার সাক্ষীও পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

‘মীমাংসিত বিষয় নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকার’: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৯:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬