ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

মুদি দোকানে কর আরোপে সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

জনগণের দুঃখ-দুর্দশা লাঘব না করে মুদি দোকানকে করের আওতায় আনা সরকারের একটি ভুল সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেছেন, সরকারদলীয় নেতাদের দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করে দেশকে ঢেলে সাজাতে পারলে জাতি অনেক দূর এগিয়ে যাবে।

মঙ্গলবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা শাখার দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম অভিযোগ করেন, সরকারদলীয় চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে অনেক ব্যবসায়ী বর্তমানে তাদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন, যা দেশের জন্য শুভকর নয়।

জাতীয় সংসদকে জনগণের স্বার্থ রক্ষার মূল কেন্দ্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংসদকে জনগণের কল্যাণে গৃহীত সরকারি উদ্যোগের সুসংবাদ দেওয়ার মঞ্চ হিসেবে কাজ করা উচিত। কিন্তু দুঃখজনকভাবে, এটি দুটি দলের পারস্পরিক দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলুল করীম মারুম এবং ঢাকা মহানগর দক্ষিণ অর্থ সম্পাদক নজরুল ইসলাম খোকন। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, এই সনদ বাস্তবায়ন করে জন প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলে জনগণ আবারও আন্দোলনের পথে ফিরে আসতে বাধ্য হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

মুদি দোকানে কর আরোপে সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

আপডেট সময় : ১০:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬