ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

নারীদের নিরাপত্তা ও সুস্থ সমাজ গড়তে মাদক নির্মূলের ডাক সেলিম উদ্দিনের

সুস্থ সমাজ গঠন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। মঙ্গলবার বিকেলে উত্তরার মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত এক মাদকবিরোধী ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।

সেলিম উদ্দিন বলেন, মাদকাসক্তদের প্রতি ঘৃণা নয়, বরং সহমর্মিতা ও বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। অনেক তরুণ বেকারত্ব ও অপসংস্কৃতির প্রভাবে মাদকের দিকে ঝুঁকছে, যা সমাজ ও পরিবারের জন্য বড় হুমকি। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, উত্তরা এলাকাকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে মদের বারগুলো বন্ধ করতে হবে। এ সময় তিনি নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানিসহ বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে আগামী এক মাসের মধ্যে ২৫টি ডিজিটাল অ্যাপ উদ্বোধনের ঘোষণা দেন। তিনি সমাজ ও পরিবারে অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব রুখতে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

নারীদের নিরাপত্তা ও সুস্থ সমাজ গড়তে মাদক নির্মূলের ডাক সেলিম উদ্দিনের

আপডেট সময় : ১০:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬