কুমিল্লা নগরীতে ব্রাজিলের ফুটবল জয় উদ্যাপনকে কেন্দ্র করে আতশবাজি ফোটানো ও বিশৃঙ্খলা সৃষ্টির সময় বাধা দিতে গিয়ে এক পুলিশ সদস্য ছুরিকাঘাতের শিকার হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে নগরীর থিরাপুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত মো. শরীফ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গেছে, খেলা শেষে একদল কিশোর ও যুবক আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এসময় ভিড়ের মধ্য থেকে এক দুর্বৃত্ত এএসআই শরীফের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশৃঙ্খলা ঠেকাতে গিয়ে আমাদের একজন সদস্য আহত হয়েছেন। এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 






















