ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভারতে টিসি নিয়ে বিতণ্ডা: শিক্ষককে ছাত্রের ছুরিকাঘাত, আটক ১

ভারতের মহারাষ্ট্রে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে শিক্ষক-ছাত্রের বাগবিতণ্ডার জেরে এক ছাত্র তার শিক্ষককে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় জড়িত ছাত্রকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুলের শিক্ষক ও অধ্যক্ষের সঙ্গে একটি কেবিনে আলোচনা করছিলেন অভিযুক্ত ছাত্র। কিছুক্ষণ পরই ছাত্রটি হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং শিক্ষককে হুমকি দিতে শুরু করে। এতে তিনজনই উঠে দাঁড়ান। কয়েক সেকেন্ডের মধ্যেই ছাত্রটি একটি ছুরি বের করে শিক্ষকের বুকে আঘাত করে। এরপর আহত শিক্ষককে আতঙ্কিত হয়ে পিছিয়ে যেতে দেখা যায়। কেবিনের ভেতরে উপস্থিত স্কুলের কর্মী ও অন্যান্যরা দ্রুত ছুটে এসে ছাত্রটিকে নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ছুরির আঘাতে আহত ওই শিক্ষককে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাত্রটি তার টিসি সংগ্রহ করতে স্কুলে এসেছিল। এ সময় ছাত্র ও শিক্ষকের মধ্যে তর্ক শুরু হয়, যা দ্রুত উত্তপ্ত রূপ নেয় এবং শেষ পর্যন্ত ছাত্রটি ছুরি দিয়ে শিক্ষককে আক্রমণ করে। পুলিশ আরও জানায়, অভিযুক্ত ছাত্রটির সঙ্গে একই শিক্ষকের এর আগেও বিবাদ ছিল। হামলায় ব্যবহৃত ছুরিটি সে অনলাইনে অর্ডার করেছিল। ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করে এবং এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

ভারতে টিসি নিয়ে বিতণ্ডা: শিক্ষককে ছাত্রের ছুরিকাঘাত, আটক ১

আপডেট সময় : ০৯:৪৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬