ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংস্কারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংস্কার এবং দেশব্যাপী মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সামনে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. গোলাম জাকারিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বর্তমানে দেশের যুবসমাজ, পরিবার ও সামাজিক মূল্যবোধের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর তদারকির অভাব এবং মাদকের বিস্তার রোধে কার্যকর উদ্যোগের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটি আধুনিক, গতিশীল ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জোর দাবি জানান।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো. নাসির উদ্দিন। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংস্কারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৯:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬