সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য (দ্বৈত-ব্যবহারযোগ্য) পণ্যের রপ্তানি বন্ধ করার উদ্দেশ্যে জাপানের ২০টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে চীন। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এই কালো তালিকার মধ্যে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও রয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষা এবং অস্ত্র বিস্তার রোধসহ আন্তর্জাতিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে জাপানের ২০টি প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ কালো তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বেইজিং মনে করে, এই প্রতিষ্ঠানগুলো জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে, যা চীনের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। এই পদক্ষেপ জাপান থেকে দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তির প্রবাহ নিয়ন্ত্রণে চীনের দৃঢ় অবস্থানের ইঙ্গিত দেয়।
রিপোর্টারের নাম 
























