ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৫১ পদে চাকরির সুযোগ, আবেদন ২১ জুলাই পর্যন্ত

দেশের কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ থেকে ২০তম গ্রেডে ২০ ধরনের পদে মোট ২৫১ জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। গত ২৮ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফার্মাসিস্ট, হিসাবরক্ষক, উচ্চমান সহকারী, ইউডিএ-কাম-ডাটা প্রসেসর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, লাইব্রেরিয়ান, কম্পাউন্ডার, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, ডাটা প্রসেসর, এলডিএ-কাম-ডাটা প্রসেসর, হিসাব সহকারী, এল ডি এ-কাম-ক্যাশিয়ার, এল ডি এ-কাম-টাইপিস্ট, সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার, ক্যাশ সরকার, স্কিল্ডম্যান এবং অফিস সহায়কসহ বিভিন্ন পদে এই নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত নির্ধারিত।

আবেদন প্রক্রিয়া ১ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে সবুজায়নের বার্তা

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৫১ পদে চাকরির সুযোগ, আবেদন ২১ জুলাই পর্যন্ত

আপডেট সময় : ০২:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬